আজ থেকে তাড়াইল ইসলাহী ইজতেমা শুরু

আজ থেকে তাড়াইল ইসলাহী ইজতেমা শুরু

পাথেয় রিপোর্ট : আজ (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু তাড়াইলের ইসলাহী ইজতেমা। প্রতিবছরের ন্যায় এবারও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলঙ্কা গ্রামে ৪ দিন ব্যাপী ইসলাহি ইজতেমা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে কিশোরগঞ্জবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এ মিলনমেলা।

মানুষকে এক আল্লাহর পথে আসার আহবান ও রাসূলের মতাদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করা এবং মানুষের নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও আওলাদে রাসূল হজরত ফিদায়ে মিল্লাত আসাদ মাদানি (রহ.)-এর খলিফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানেই কিশোরগঞ্জের তাড়াইলে শুরু হয়েছে এ ইসলাহী ইজতেমা।

ইজতেমায় দেশ বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিনদিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দরূদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা।

ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

চারপাশে দিগন্ত বিস্তৃত হাওর, মধ্যখানে সবুজের মাখামাখিতে গড়ে উঠা শান্ত নিবিড় একটি গ্রাম; বেলঙ্কা। নামটিই বলে দিচ্ছে কোন এক সময় সনাতনী ধর্মের খুব প্রভাব ছিলো এই অজপাড়া গাঁয়ে।

হ্যাঁ, দেড় যুগ আগেও এখানকার মানুষ ছিলো হিন্দুয়ানী নানান কুসংস্কারে জর্জরিত। ধর্মকর্মের বালাই ছিলো না এদের মাঝে। হাওরের মাঝে এক চিলতে ধান খেতের সাথেই কেটো যেতো তাদের সকাল সন্ধ্যা। দেড়যুগ পরে এসে সেই মানুষগুলোর মাঝে আজ ব্যাপক পরিবর্তন ঘটেছে। ধর্মের প্রতি জন্মেছে অগাধ টান। এই হাওরের কূল ঘেষেই আজ গড়ে উঠেছে একটি দাওরা হাদীস মাদরাসা; ক্রমশ বেড়ে চলেছে দাওয়াত ও তাবলীগের মেহনত। দশ বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে ইসলাহী ইজতেমা। যার বদৌলতে অন্ধকারের যুগ পেরিয়ে সেই গ্রামটি

এই ইজতেমার ওছিলায় এখানে দেশ বিদেশ থেকে আগমন করেন হক্কানী রব্বানী ওলামায়ে কেরাম। মুফতি সালমান মানসুরপুরী দা.বা. এর আগমনের কথা রয়েছে এবার। সবকিছু ঠিকঠাক থাকলে গাঁয়ের মানুষগুলো দেখবে একজন ‘নবী দৌহিত্র’কে।

এর আগে তাশরীফ নিয়ে এসেছিলেন কুতবে আলম শায়খুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহ. এর দৌহিত্র কায়েদে জমিয়তে উলামায়ে হিন্দ আল্লামা মাহমুদ আস’আদ মাদানী দা.বা., এসেছিলেন মাদানী রহ. এর আরেক দৌহিত্র মাওলানা মওদূদ মাদানী দা.বা., আরো এসেছিলেন প্রয়াত ইসলামী নাশীদ শিল্পী জুনায়েদ জামশেদ রহ., এই তো গতবার এসে গেলেন আল খায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম কাসেম রাশিদ আহমাদ। এছাড়া দেশের বরেণ্য পীর মাশায়েখ ও বরেণ্য ওলামায়ে কেরামদের পদছোঁয়ায় ধন্য হয়েছে বেলঙ্কার মাটি।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের লক্ষে আগের ১৪, ১৫, ১৬ ও ১৭ তারিখকে এগিয়ে এনে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *