আমরা সবাই সরকারের অংশ : অর্থমন্ত্রী

আমরা সবাই সরকারের অংশ : অর্থমন্ত্রী

পাথেয় রিপোর্ট : ‘আমরা সবাই সরকারের অংশ। আমরা দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করব।’ এতে ব্যবসায়ীদের কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না বলে ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে এ আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘আমরা কিন্তু সবাই সংসদের অংশ। আপনাদের নিয়েই আমরা এগোতে চাই।’ এসময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি সেক্টরের গুরুত্বপূর্ণতার কথা বলেন তিনি।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কী কী করণীয় তা নির্ধারণ করতে দেশের সরকারি ও বেসরকারি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

আলোচনায় যেসব প্রতিষ্ঠান অংশ নিয়েছে – বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি,

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এফবিসিসিআই, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, ডিসিসিআই, এমসিসিআই, রিহ্যাব, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন,

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, লেদার গুডস অ্যান্ড ওয়ার ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফরেন ইনভেস্টরস চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন,

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক একচেঞ্জ, আইসিএমএবি, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন, আইসিএসবি, ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *