আবার জেগে উঠুক— লাজনাতুত তালাবা বাংলাদেশ

আবার জেগে উঠুক— লাজনাতুত তালাবা বাংলাদেশ

আবার জেগে উঠুক— লাজনাতুত তালাবা বাংলাদেশ

মাওলানা আমিনুল ইসলাম : আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ( রহঃ), আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দাবা, আল্লামা নুর হোসেন কাসেমী দাবা— এর মত বাঘা বাঘা আলেমদের তত্ত্বাবধানে লাজনাতুত তালাবা বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়ে ছিল আশির দশকে। ঢাকার উল্লেখ যোগ্য মাদ্রাসা জামেয়া শারইয়্যাহ মালিবাগ, জামেয়া মাদানীয়া বরিধারা, দারুল কুরআন চৌধুরীপাড়াসহ দেশের বহু কওমী মাদ্রাসার ছাত্র উস্তাদগণ যুক্ত হয়ে ছিলেন সেই লাজনাতুত তালাবার সাথে।

ছাত্রদের মেধা বিকাশে দারুণ ভুমিকা রাখত তখন লাজনাতুত ত্বলাবা। ছাত্রদের উত্তম চরিত্র গঠন,তা’লীমের প্রতি মনোনিবেশ, অযথা সময় ব্যয় না করা, দৈনন্দিন নিজামুল আওকাত, সাহিত্য মজলিস, বক্তৃতা প্রশিক্ষণ, লেখালেখির অভ্যাস গড়ে তোলা, এরকম নানাবিধ বিষয়ের উপর প্রশিক্ষণ হত লাজনাতুত ত্বলাবার সেই অরাজনৈতিক ছাত্র সংগঠনের মাধ্যমে।

সবচেয়ে বড় বিষয় ছিল, ছাত্রদের জেহেন তৈরী হত। বাতিল মতাদর্শের উপর অগাধ জ্ঞান লাভ করত প্রত্যেকটা ছাত্র। লাজনার কোন ছাত্র আজ পর্যন্ত বাতিল সংগঠনের সাথে গা ভাসিয়ে দিয়েছে, এরকম পাওয়া যাবেনা। বরং লাজনাতুত ত্বলাবার প্রত্যেক কর্মি সারা যিন্দেগী বাতিলের মুকাবেলায় বীর মুজাহিদের মত ঝাপিয়ে পড়ে। তারা কখনও স্রোতে গা ভাসিয়ে দেয় না।

লাজনাতুত তালাবার এ কার্যক্রম টি মুলতঃ দারুল উলুম দেওবন্দের অনুসরণে। দারুল উলুমে বিভিন্ন দেশের, বিভিন্ন প্রদেশের আন্জুমান রয়েছে। যার মাধ্যমে ছাত্রদের মেধা বিকাশের দ্বার উম্মোচন হয়ে থাকে।
আমাদের দেশেও আমাদের মুরুব্বী আলেমগণ আদর্শবান ছাত্র গড়ে তোলার জন্য এই লাজনাতুত ত্বলাবার আনয়ন করে ছিলেন।

মুরুব্বীদের সিদ্ধান্তই সঠিক ছিল। সেই সময়ে লাজনাতুত ত্বলাবার মাধ্যমে এক ঝাক মেধাবী আলেম তৈরী হয়ে ছিল, সে রকম আর নেই। মেধাবী মুখ অনেক আছে। কিন্তু প্রতিভার বিকাশ হচ্ছে না। সে রকম মুরুব্বীদের সোহবত আর পাচ্ছে না।

আজ ছাত্র ভায়েরা দিশেহারা। শুধু ব্যবহার হচ্ছেন। আর কিছু অসুস্হ রাজনীতির শিকার হয়ে দ্বিকবিদ্বিক ছুটে বেড়াচ্ছেন। বহু তালেবুল ইলম বাতিলের রাহু গ্রাসে। বাতিল তাদের এমন ভাবে গ্রাস করেছে, দেওবন্দীয়্যাতের চিন্তা চেতনা থেকে অনেক দুরে।

আমরা আগে গর্ব করতাম, মালিবাগ, বারিধারা,চৌধুরী পাড়াকে নিয়ে। যেটা ছিল লাজনার হেড কোয়ার্টার। কিন্তু লাজনার নিস্কৃতায় সেই চেতনার মুলে আঘাত হেনেছে বাতিল শক্তি। মুরুব্বীদের তত্বাবধান না থাকায় আমরা ওদের কাছে ধরাশায়ী।

আজ দেওবন্দী মাদ্রাসায় মওদুদী,সেমী মওদুদী বাদের হানা। লাজনাতুত ত্বলাবা সক্রিয় থাকলে ওরা কোনদিন সাহস পেত না।

এজন্য কামনা করি, আবার জেগে উঠুক লাজনাতুত তালাবা বাংলাদেশ। শায়েখ এখনও আছেন। তাঁর নেগরানীতে সামনে বাড়ুক। আবারও ঝাঁকে ঝাঁকে মেধাবী মুখ বেরিয়ে পড়ুক সমাজের খেদমতে।

আল্লাহ কবুল করুন। আমিন।

লেখক : সমাজ বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *