আল্লামা শফীর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার নেতৃবৃন্দের শোক

আল্লামা শফীর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার নেতৃবৃন্দের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসসহ নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ছিলেন একজন বিশ্ববরেণ্য আলেমে দীন, বুযুর্গ, শাইখুল হাদীস এবং অবিসংবাদিত নেতা। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কওমি মাদরাসা অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি প্রায় এক যুগ ধরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ছিলেন।

‘তিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের একজন সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। তিনি ছিলেন হেফাজতে ইসলামের সর্বজন শ্রদ্ধেয় আমীর।’

তার ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী মো: ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা।

আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এছাড়াও শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর সভাপতি মাওলানা রুহুল আমীন, মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল হালীম বুখারী, সহকারী মহাসচিব মুফতী শাসমুদ্দীন জিয়া, আযাদ দীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ এর সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ এর সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, সহসভাপতি মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মোহাম্মাদ আলী।

আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অধীন সকল বোর্ড ও মাদরাসা তাঁর মাগফিরাতের জন্য বিশেষ দু‘আর আয়োজন করেছে। দেশের সকল উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাসরাসার শিক্ষক ও ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিমদের নিকট আল-হাইআতুল উলয়া বাংলাদেশের পক্ষ হতে বিশেষভাবে মরহুমের জন্য দু‘আর আবেদন করা হয়েছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *