ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ● কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের কাছে রোহিঙ্গাবোঝাই ৩টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাতুয়ারটেক এলাকা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্টালিন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে ৯ শিশু ও ৫ নারী রয়েছেন।
এর আগে ১৪ সেপ্টেম্বর নাফ নদী, বঙ্গোপসাগর ও মহেশখালীর সোনাদিয়া চর, শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া পয়েন্টসহ এলাকার বিভিন্ন নদী ও সাগর থেকে অন্তত ১০৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়।


