উলামায়ে কেরাম উম্মাহর শান্তির আহ্বায়ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

উলামায়ে কেরাম উম্মাহর শান্তির আহ্বায়ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

পাথেয় ডেস্ক : আফগানিস্তান,পাকিস্তান এবং ইন্দোনেশীয়ার বিভিন্ন মতাদর্শের স্কলাররা একত্রিত হয়ে বলেছেন, চরমপন্থা, গুপ্তহত্যা,দেশদ্রোহিতা এবং আত্মহত্যা ইসলামি বিধানের বাইরে। ইসলামের সাথে এর কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য, আলোচকদের উপরোক্ত ঘোষণা আফগান তালেবানদের ধর্মের নামে আত্মদান ও গুপ্ত হামলা থেকে থেকে বিরত রাখারই প্রচেষ্টা মনে করা হচ্ছে।

পাকিস্তান থেকে প্রকাশিত ডন’র রিপোর্ট অনুযায়ী, ইন্দোনেশীয়ার একটি কনফারেন্সে প্রায় ৭০ জন আলেম বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন, যেন আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা পাওয়া সম্ভব হয়। ইন্দোনেশীয়ার প্রেসিডেন্ট ‘জোকো ওয়েডুডু’ কনফারেন্সের সূচনাকালে স্বাগত বক্তব্যে বলেন, ইন্দোনেশীয়া একটি যুদ্ধবর্তী দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, এ সম্মেলনের উদ্দেশ্য হলো আফগানিস্তানে শান্তি সংগ্রামে নিবেদিত যোদ্ধা উলামায়ে কেরামের চিকিৎসা ব্যবস্থার বিবেচনা। বক্তব্যে তিনি এ কথাও বলেন যে, উলামায়ে কেরাম উম্মাহর শান্তির আহবায়ক, তারা সূর্যাস্তের পরিবেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষমতা রাখে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় ৭০ জন স্কলার বলেছেন,ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম। যা সবরকমের চরমপন্থা, দেশদ্রোহিতাকে ঘৃণা ও অসমর্থন করে। ইসলামে এ জাতীয় কর্মকাণ্ডের কোনও স্থান নেই। যা মানবসমাজে ধ্বংসযজ্ঞ চালায়। আমরা বিশ্বাস করি, চরমপন্থা ও সন্ত্রাসবাদ কোনও ধর্ম জাতীয়তা বা জাতীগত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে না।

সূত্র : সাহাফাত, দিল্লি

গ্রন্থনা : কাউসার মাহমুদ                                                     সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *