মহারাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২, তদন্ত দাবি ওয়াইসির

মহারাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২, তদন্ত দাবি ওয়াইসির

ওয়ার্ল্ড ডেস্ক : ভারতে বিজেপিশাসিত মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে পানির লাইন বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গায় দুইজন নিহত হয়েছে। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারিসহ ইন্টারনেট পরিসেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের সাত এবং এক কোম্পানি দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়েছে।
‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি মহারাষ্ট্র সরকারের কাছে ওই ঘটনার তদন্ত দাবি করেছেন।

ওয়াইসি এ ব্যাপারে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানানোর পাশপাশি মিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস আওরঙ্গাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।

স্থানীয় পৌরসভার পক্ষ থেকে কিছুদিন ধরে বেআইনি পানির লাইনের সংযোগ কেটে দেয়ার অভিযান চালানো হচ্ছে। গত (শুক্রবার) রাতে মোতি কারানজা এলাকার একটি প্রার্থনাস্থলের সংযোগ বিছিন্ন করলে ওই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

ক্ষুব্ধ মানুষজনের একাংশের দাবি, অন্য সম্প্রদায়ের প্রার্থনাস্থলেও পানির লাইনের সংযোগ বেআইনি। সেখানেও ওই সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। ওই ঘটানকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় দ্রুত সহিংসতা ছড়িয়ে পড়ে।
গান্ধীনগর, রাজাবাজার, শাহগঞ্জ এবং সরাফা এলাকায় সংঘর্ষ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ শূন্যে গুলি ছোঁড়ে। এ সময় স্থানীয় এক যুবক (১৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ওই ঘটনায় দাঙ্গাকারীরা কমপক্ষে ১০০টি দোকান ও ৮০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে জ্বলতে থাকা একটি ঘরে আটকে পড়ে নিহত হন ৬২ বছর বয়সী অন্য এক জন। তিনি চায়ের দোকান চালাতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *