এক মাছের দাম ৮ লাখ

এক মাছের দাম ৮ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের সেন্টমার্টিনে এক জেলের জালে একটি পোয়া মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৮ লাখ টাকায়। মঙ্গলবার সকালে সেন্টমার্টিনে আবদুল গণি নামে ওই জেলের জালে ধরা পড়ে ৩৫ কেজি ওজনের ওই (কাল পোয়া) মাছটি। যেটি বিক্রি হয়েছে ৮ লাখ টাকায়।

মাছ তো কতই ধরা পড়ে। বিক্রি ও হয় চড়া মূল্যে। তাই বলে এক মাছের দাম এত টাকা! -টেকনাফ ও সেন্টমার্টিনে এদিন এ প্রশ্নই ছিল মানুষের মুখে মুখে। সবাই দেখতেও ভিড় করেছিল যখন দাম উঠে তখন।

আবদুল গণি বলেন, ১০টার দিকে সেন্টমার্টিনের এক দেড় কিলোমিটার দূরে ফুলের কূপে জাল ফেলে মাছটি পাই। ঘাটে মাছটি দেখে স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম ও ফজল করিমের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কে আগে এটিকে নিবে তাই নিয়ে হয় দেন দরবার।

দাম হাঁকালে ১ লাখ টাকা থেকে দাম উঠতে উঠতে ৮ লাখে ঠেকে। ফজল করিম মাছটি কিনেন। তিনি জানান, কক্সবাজারের মহেষখালীর ব্যবসায়ী ইসহাকের জন্য মাছটি কিনেছি।

ব্যবসায়ী ইসহাক এ ব্যাপাে বলেন, মাছটি ঝুঁকি নিয়েকিনেছি। এটি হংকংয়ে রফতানি হবে। যদি মাছটির ফদানার (ফুসফুস) ওজন ৯০০ হতে ৯৫০ গ্রাম হয় তবে লাভ হবে। এর কম হলে লোকসান হবে কয়েক লাখ টাকা। তিনি জানান, চট্টগ্রামের ব্যবসায়ী পিকে দাশের কাছে মাছটি বিক্রি করব। পিকে দাশ দেশের বাইরে থাকায় হোয়াটসঅ্যাপে কথা বলে মাছটি কিনেছি। তিনি বিদেশে মাছ ও ফদানা রফতানি করে থাকেন। তিনি আরও বলেন, মাছটির ফুসফুস দিয়ে বিশেষ ধরনের স্যুপ তৈরি হয় তাই এতো দাম।

তবে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, যতটুকু জানি, পোপা মাছের বায়ুথলির কারণে মাছটির অত্যধিক মূল্য। বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের অপারেশনাল সুতো তৈরি হয়। তবে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারছি না।

ইসহাক বলেন, মাছটি এখন সেন্টমার্টিনেই বরফ দিয়ে রাখা হয়েছে। ১৪ নভেম্বর বুধবার মাছটি নিয়ে চট্টগ্রাম যাব। সেন্টমার্টিন ইউপি সদস্য মো. হাবিব জানান, সেন্টমার্টিনে জেলেদের জালে প্রায়ই বড় আকারের সামুদ্রিক মাছ ধরা পড়ে। তবে এতো দামে কখনও মাছ বিক্রির খবর শুনি নাই। এটা একটা বিরল ঘটনা। এক মাছের দাম ৮ লাখ টাকা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *