ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেকটা হয়েছে চলতি বছর এপ্রিলে। এবার আন্তর্জাতিক ওয়ানতেও অভিষেক হলো তার। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির একাদশে রাখা হয়েছে সাইফউদ্দিনকে।
অভিষেকের পর সাইফউদ্দিন দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ব্যাট-বল কোনোটিতেই সেভাবে জ্বলে ওঠতে পারেননি। তবে এবার ঘোষিত ওয়ানডে দলে নির্বাচকরা আস্থা রেখেছেন এই পেসার অলরাউন্ডারের ওপর। তার ওপর শনিবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়ে প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। তাই কপাল খুলে যায় সাইফউদ্দিনের।


