কওমী স্বীকৃতির জন্য সংসদে আইনপাশের দাবি আল্লামা মাসঊদের

কওমী স্বীকৃতির জন্য সংসদে আইনপাশের দাবি আল্লামা মাসঊদের

পাথেয় রিপোর্ট : কওমী মাদরাসার শিক্ষাসনদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র বলবৎ আছে দাবি করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যাতে কওমী সনদের স্বীকৃতির কোনো সুন্দর ব্যবস্থা না হয় এজন্য ষড়যন্ত্র চলছেই। যারা চায়নি, তারা নানা অজুহাত তুলে স্বীকৃতির অগ্রযাত্রাকে রোধ করার চেষ্টা করছে।

বুধবার বিকালে মৌলভীবাজারের জনমিলন মিলনায়তনে কওমী মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি আইনে বাস্তবায়ন ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ আয়োজিত আলোচনাসভায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

Image may contain: 13 people, people standing

তিনি বলেন, আলেমদেরকেই জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলতে হবে। কারণ ধর্মীয় ভাবধারার আলোকেই জঙ্গিবাদকে বিস্তার করা হচ্ছে।

Image may contain: 5 people, crowd

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কারী শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আবদুল বারী ধর্মপুরী, মাওলানা সৈয়দ মাসঊদ আহমদ, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আবদুর শাকুর, নেছার আহমদ, মিসবাউর রহমান, ফজরুর রহমান, কামাল হোসেন, সৈয়দ নওশের আলী খোকন, মুসাদ্দেক আহমদ মানিক প্রমুখ।

অনুষ্ঠানটি মাওলানা মঈনুল হক চৌধুরী পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *