‘সিলেটে বঙ্গবন্ধুর লেখক সৈয়দ আবদুল্লাহ একুশেপদক পাওয়ার যোগ্য’

‘সিলেটে বঙ্গবন্ধুর লেখক সৈয়দ আবদুল্লাহ একুশেপদক পাওয়ার যোগ্য’

পাথেয় রিপোর্ট : যেখানে জামায়াত আছে সেখানে আইএসের প্রয়োজন নেই উল্লেখ বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, বাংলাদেশে আইএস আছে কিনা তা আমার জানা নেই। জামায়াত সবসময়ই ইসলাম বিরোধী শক্তি যেখানে জামায়ত রয়েছে সেখানে আইএসের কোন প্রয়োজন হয় না। আইএসরা জামাত শিবির থেকে শিক্ষা নিতে পারে। মুক্তিযুদ্ধের সময় জামাত যে বর্বরতা দেখিয়েছে আজকের আইএসের বর্বরতাকে হার মানায়। আইএস সে জায়গায় এখনো পৌঁছুতে পারেনি।
বঙ্গবন্ধুর আল্লাহর প্রতি ঈমান সুদৃঢ় ছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন,  স্বাধীনতাবিরোধীদের বিচার শেখ হাসিনা ছাড়া কারও দ্বারা সম্ভব ছিল না।

বুধবার (২৮ মার্চ) দুপুরে বাহুবল উপজেলা পরিষদ মাঠে “সিলেটে বঙ্গবন্ধু” গ্রন্থ রচনার লেখক শেকড় সন্ধানী সাহিত্যিক, তরফরত্ন সৈয়দ আবদুল্লাহকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন শোলাকিয়া ইদগাহ এর প্রধান ইমাম আল্লামা মাসঊদ।
আল্লামা মাসঊদ সৈয়দ আবদুল্লাহর নিভৃতে বসে সাহিত্যসাধনার প্রশংসা করে বলেন, হবিগঞ্জবাহুবলবাসীর গর্ব সৈয়দ আবদুল্লাহ। নিভৃতচারী একজন সাধক তিনি। দেশের গর্ব এই লেখককে একুশে পদকে ভূষিত করলে আমরাও আনন্দিত হবো।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক আব্দুল হাই এর সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ এনামূল হক ও তরুণলীগের আহ্বায়ক এম এ মজিদ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা পরিষদ সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, দেওয়ান শাহ নেওয়াজ মিলাদগাজী,, নাজরা চৌধুরী, আলহাজ্ব আব্দুল কাদের খান, সাংবাদিক মাসউদুল কাদির, মর্তুজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শেষের দিকে “সিলেটে বঙ্গবন্ধু” গ্রন্থের মোড়ক উন্মেচন করেন প্রধান অতিথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *