কঙ্গোতে ট্রেন লাইনচ্যূত হয়ে নিহত ২৪

কঙ্গোতে ট্রেন লাইনচ্যূত হয়ে নিহত ২৪

পাথেয় রিপোর্ট : মধ্য আফ্রিকার গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩১ জন। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্র এই তথ্য জানানো হয়।

মধ্য আফ্রিকার এ দেশের কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, আমরা ইতিমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।

ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, ট্রেনটি মালবাহী হওয়ায় যাত্রীদের অধিকাংশ এতে লুকিয়ে উঠে। লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *