করোনায় ক্ষতি ১০ হাজার কোটি টাকার জাহাজ নির্মাণ কাজ

করোনায় ক্ষতি ১০ হাজার কোটি টাকার জাহাজ নির্মাণ কাজ

করোনায় ক্ষতি ১০ হাজার কোটি টাকার জাহাজ নির্মাণ কাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  বৈশ্বিক করোনা মহামারির ধাকা লেগেছে দেশের জাহাজ নির্মাণ শিল্পেও। প্রায় গত ৭ মাস ধরে দেশের জাহাজ নির্মাণ শিল্প কার্যত স্থবির হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০ হাজার কোটি টাকার স্থানীয় আর আন্তর্জাতিক বাজারের জন্য জাহাজ তৈরির কাজ।

আধুনিক জাহাজ নির্মাণে কয়েকদশক আগে হাতেখড়ি হলেও রপ্তানিকারক হিসেবে বাংলাদেশ বিশ্ববাজারে নাম লেখায় ২০০৯ সালে। এরপর রপ্তানি করেছে ৪২টি জাহাজ। রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা নিয়ে দ্রুত বিকাশ হলেও বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে পুঁজির স্বল্পতা এবং সহায়ক নীতির অভাব। আর সবশেষ আঘাত করোনা দুর্যোগে। এই খাতে বিদেশ থেকে সবশেষ ক্রয় আদেশ পাওয়া গেছে গত বছরের আগস্টে। এরপর আটকে যাওয়া আরো প্রায় ১০টি আদেশে দেশে আসার কথা কম-বেশি ১ হাজার কোটি টাকা। থমকে গেছে প্রায় ৫শ’ কোটি টাকার চলমান কাজও।

দেশে নৌযানের চাহিদা বেড়েছে প্রায় ২শ’ শতাংশ। তবে সক্ষমতা থাকার পরও শর্ত আর নিয়মের বেড়াজালে পিছিয়ে পড়ছে স্থানীয় উদ্যোক্তারা। মার খাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের কাছে। তবে দেরিতে হলেও এ খাতের জন্য একটি নীতিমালা তৈরি করছে সরকার। যাতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সুবিধা অন্তর্ভুক্ত করা ছাড়াও দীর্ঘমেয়াদে পরিশোধ আর স্বল্পসুদের ব্যাংকঋণ নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। দেশে অভ্যন্তরীন আর সমুদ্রগামী জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আছে প্রায় ১০০টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *