কানাইঘাটে বুধবার আসছেন সায়্যিদ মাহমুদ মাদানী

কানাইঘাটে বুধবার আসছেন সায়্যিদ মাহমুদ মাদানী

কানাইঘাটে বুধবার আসছেন সায়্যিদ মাহমুদ মাদানী

সিলেট প্রতিনিধি :: হযরত মুশাহিদ বয়ামপুরী রহ.-এর স্মৃতি বিজড়িত জামিআ দারুল হাদিস কানাইঘাটের ভারতের প্রভাবশালী ব্যক্তিত্ব জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী সাইয়্যিদ মাহমুদ মাদানী এক বিশেষ সফরে আসছেন। মঙ্গলবার তিনি বাংলাদেশের সিলেটে এসে অবস্থান করবেন বলে জানা গেছে।

জামিআ দারুল হাদিস কানাইঘাটের মুহতামিম মাওলানা আলিমউদ্দীন দুর্লভপুরী জানিয়েছেন, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার কানাইঘাটে আসবেন। ছাত্রদের সামনে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
নিচে সংক্ষিপ্ত সফরের সূচি তুলে ধরা হলো-

২৮ জানুয়ারি ২০২০ পুণ্যভূমি সিলেটে মুফতি রশীদ আহমদ মকবুল-এর বাসায় রাত্রী-যাপন।

২৯ জানুয়ারি ২০২০ বুধবার ” সকাল নয়টায় টিলাগড় মিরাপারাস্থ “মাদানী খানকা ও জামেয়াতুশ শায়খ আসআদ মাদানি আল ইসলামীয়া’র ” ভিত্তি প্রস্তর। অতঃপর, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা ও জৈন্তায় প্রোগ্রামে অংশগ্রহণ।

৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার জামেয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ।

৩১ জানুয়ারি ২০২০ সকালের ফ্লাইটে ভারতে গমন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *