পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশি উলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় ও মাদরাসা উদ্বোধনসহ জামিয়া ইউনুছিয়ার আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে আগমন করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী আওলাদে রাসূল হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ আস’আদ মাদানী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আগরতলা সীমান্ত দিয়ে সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে পৌঁছেছেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী। দুইদিনের এসফরে তিনি বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সিলেট জেলার টিলাগড় মিরাপাড়ায় ‘মাদানী খানকা ও জামেয়াতুশ শায়খ আস’আদ মাদানী আল ইসলামিয়ার’ ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এদিন সন্ধ্যায় দারুল উলূম কানাইঘাট মাদরাসায় এক দু’আ মাহফিলেও তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। পরদিন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশের সুপ্রাচীন মাদরাসা জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষ্মণবাড়িয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করবেন।
আগামী ৩১শে জানুয়ারি হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ আস’আদ মাদানীর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।


