কোরবানিতে মাদরাসা শিক্ষার্থীদের সহযোগিতা জনবান্ধব কাজ : আল্লামা মাসঊদ

কোরবানিতে মাদরাসা শিক্ষার্থীদের সহযোগিতা জনবান্ধব কাজ : আল্লামা মাসঊদ

কোরবানিতে মাদরাসা শিক্ষার্থীদের সহযোগিতা জনবান্ধব কাজ : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মানুষের পশু কোরবানিতে মাদরাসা শিক্ষার্থীদের সহযোগিতাকে অনেক বড় জনবান্ধব কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করেছিলাম, অন্তত কোরবানির আগে আগে সবগুলো কওমি মাদরসা খোলে দেয়া হোক। অনেকে কেবল ব্যবসায়িক উপকারিতাটা দেখেন। আমি বলবো, সাধারণ মানুষের কোরবানি বিষয়ে এতটা জানাশোনা থাকে না। একজন মাদরসার তালেবুল ইলম যখন শিরঈ নিয়মকানুন মেনে সুন্দরভাবে কোরবানিটা দিতে সহযোগিতা করেন তাতে সাধারণ মানুষের বড় উপকার হয়। মানুষের তাকওয়াবান্ধব কাজে সহযোগিতা করা একটি নিঃসন্দেহে ভালো কাজ। মাদরাসা খুলে দিলে এ সহযোগিতাটা ভালোভাবে করতে পারতো মাদরাসা শিক্ষার্থীরা।

পয়লা আগস্ট ২০২০ শনিবার ঈদের নামাজের আগে রাজধানীর খিলাগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্স মসজিদে এসব কথা বলেন।

মোমিন কত বড় পশু কোরবান করছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং মোমিনের ইখলাসকেই আল্লাহ তাআলা দেখেন মন্তব্য করে শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ মোমিন যে শরিয়ত অনুসরণ করছে, শরিয়তের ওপর চলার চেষ্টা করছে, এ চেষ্টার নামই তাকওয়া। শরিয়ত মানাটাই তাকওয়া। আল্লাহ বান্দার ইখলাসের ভিত্তিতেই পুণ্য দেন। নিয়ত যদি বিশুদ্ধ না হয় সবকিছু পণ্ড হয়ে যায়। আমলে ঘাটতি দেখা দেয়। নিয়তের ওপর সব পুণ্য কাজ নির্ভরশীল।\

অনেক মসিবতেও খায়ের বা কল্যাণ নিহিত থাকে বলেও মন্তব্য আল্লামা মাসঊদ।

তিনি বলেন, না খেয়ে বেঁচে থাকার চিন্তা করা তাওয়াক্কুল নয়। বরং খেয়েও মানুষ অসুস্থ হয়। হাসপাতালে যায়। তাওয়াক্কুল করতে হবে আগে খেয়ে। আমরা সতর্ক থাকবো মহান আল্লাহর হুকুম পালনের জন্য। সতর্ক থেকে আল্লাহর ওপর তাকওয়াক্কুল করবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের ডাক্তার, নার্স, স্বাস্থ্য সুরক্ষায় যারা মেহনত করছেন সবার জন্য বাদ জুমুা বিশেষ মোনাজাত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *