খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ হবে অাজ

খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ হবে অাজ

পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা তা ০৮ ডিসেম্বর শনিবার জানা যাবে। এদিন নির্বাচন ভবনে আপিল শুনানির মধ্য দিয়ে বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আপিলে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর হলে তিনি সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন। কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী। তবে তার আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। আইনজীবীরা আশা করেন, নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া। তবে, ইসির আপিলে আবেদন নামঞ্জুর হলেও তিনি উচ্চ আদালতে পুনরায় আপিলের সুযোগ পাবেন।

এর আগে খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা হয়। তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। আজ তার আপিল আবেদন নিষ্পত্তি করার কথা। দুপুরের দিকে খালেদা জিয়ার শুনানি হতে পারে।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হবে।

এছাড়াও আজ শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপি গিয়াস উদ্দিন কাদেও চৌধুরী, মঞ্জুরুল আহসান মুন্সী, আওয়ামী লীগ নেতা সাইমুম সরওয়ার, বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ২৩৩ জন প্রার্থীর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নরুল হুদার নেতৃত্বে চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। আপিল শুনানি পরিচালনা করবেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *