আশুলিয়ায় সুতা কারখানায় আগুন

আশুলিয়ায় সুতা কারখানায় আগুন

পাথেয় রিপোর্ট : আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি সুতা তৈরির কারখানা আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ‘ডায়মন্ড থ্রেড ইন্ডাস্ট্রি’ নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার শ্রমিক বাবুল জানান, শ্রমিকরা রাতের শিফটে কাজ করার সময় হঠাৎ একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিভাবে তারা কারখানা থেকে বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। কেউ দগ্ধ হয়নি বা বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানান, আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজ শুরু করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের একটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *