প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনের আপিল শুনানি চলছে

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনের আপিল শুনানি চলছে

পাথেয় রিপোর্ট : রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আজ শেষ দিন শনিবার আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানিতে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন- এরশাদুর রহমান (নেত্রকোনা-১, বাতিল, কামরুল ইসলাম মো. ওয়ালিদুল (ময়মনসিংহ -৪, বাতিল), আলমগীর কবির (ময়মনসিংহ-৯, বাতিল), এম এ রাজ্জাক খান (ময়মনসিংহ-৭ , বাতিল), মো. জাকির হোসেন (নেত্রকোনা-৫, বাতিল), সামীউল আলম (ময়মনসিংহ-৩, বাতিল), এম এ রাজ্জাক খান, (ময়মনসিংহ-৭, বাতিল), মো. জাকির হোসেন( নেত্রকোনা-৫ , বাতিল, আহসানুল আলম কিশোর (কুমিল্লা-৩ বাতিল), শফী আহম্মেদ ৯নেত্রকোনা-৪ বাতিল, মাসুম বিল্লাহ (বিকল্পধারা, জামালপুর-৩ বাতিল), রুহুল আমিন চৌধুরী (কুমিল্লা-১০ বাতিল), এস এম আশরাফুল হক ময়মনসিংহ -১১ বাতিল , মাওলানা আবু সাঈদ (চট্টগ্রাম-১১, বাতিল)।

যাদের মনোনয়ন বৈধ তারা হলেন- নাঈম জাহাঙ্গীর (গণফোরাম, জামালপুর-৩ বৈধ), আব্দুল কাইয়ুম খান (ইসলামী আন্দোলন, নেত্রকোনা-১, বৈধ), এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১, বৈধ), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬, বৈধ ), শাহ মফিজ ( ব্রাক্ষণবাড়িয়া-২, বৈধ), মোরশেদ সিদ্দিকী (চট্টগ্রাম-৯, বৈধ) মহিউদ্দিন মোল্লা (ব্রাক্ষণবাড়িয়া-৪, বৈধ)।

এছাড়া নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *