ঘূর্ণিঝড় বুলবুল : এরপরও জনতার মঞ্চে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুল : এরপরও জনতার মঞ্চে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুল : এরপরও জনতার মঞ্চে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : কথা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ভালোবাসায় জনতার মঞ্চে সোহরাওয়ার্দী উদ্যানে ঘূর্ণিঝড় বুলবুল সত্ত্বেও উপস্থিত হয়েছেন তিনি।

বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন।

শনিবার সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সংগঠনের জাতীয় সম্মেলন উপলক্ষে তাদের এই সমাগম ঘটে উদ্যানটিতে।

শনিবার বেলা পৌনে এগারোটার দিকে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।
পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *