চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

 

চট্টগ্রাম ব্যুরো ● চট্টগ্রামের পাহাড়ি উপজেলা লোহাগাড়ার বড় হাতিয়া এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দুই পাইলট প্যারাস্যুটে নিরাপদে অবতরণ করতে পেরেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হবার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ শাহজাহান। সাতকানয়িা থানা পুলিশের এসআই সিরাজও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হবার আগে পাইলট ও প্রশিক্ষণার্থী প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন। তারা ঘটনাস্থলে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে এর বেশি কোনো তথ্য জানাতে পারেননি সিরাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *