চলছে শাবান, আল্লামা মাসঊদের রমজানের প্রস্তুতি নেবার আহ্বান

চলছে শাবান, আল্লামা মাসঊদের রমজানের প্রস্তুতি নেবার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাবান মাস থেকে পবিত্র রমজানের প্রস্তুতি নেবেন আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যই সে কাজের পূর্বপ্রস্তুতির গ্রহণ অত্যন্ত জরুরি। প্রস্তুতি যত কার্যকর ও উপযোগী হয়, কাজটি তত গোছালো ও সুন্দর হয়।

তিনি বলেন, নবীজী মুহাম্মাদ (সা.) রমজানের আগের দুই মাস (রজব ও শাবানে) ইবাদত-বন্দেগি, রোজা পালন ও দুআর মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতেন। আমরাও বেশি বেশি ইবাদত করে রমজানের প্রস্তুতির পাশাপাশি করোনাভাইরাস থেকে মুক্ত পেতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি।

শুক্রবার (১৯ মার্চ) ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

রমজান মানুষের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, রমজান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেবার জন্য আসে। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো রমজান।

মানবসেবা উত্তম ইবাদত জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, বরং মানবসেবা করাও ইবাদত। এমনি মানবসেবা নফল নামাজ থেকেও উত্তম। কেউ যদি মানবসেবার উদ্দেশ্যে রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তু দূরে সরে রাখে, তাহলে সে সমগ্র মানবজাতিকে উপকার করার সওয়াব পাবে।

আরও পড়ুন: কুরআনের পরেই হাদীসের স্থান, খতমে বুখারিতে হাজির হওয়ার আহ্বান

মসজিদে উপস্থিত মুসল্লিদেরকে ২৪ মার্চ বুধবার বাদ মাগরিব ইকরা বাংলাদেশ মিলনায়তনে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, বুধবার আমাদের এখানে শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, বাংলাদেশ জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল আল্লামা মাহমুদ আসআদ মাদানী আসবেন। তিনি বাদ মাগরিব বয়ান করবেন। এতে আপনারা সবার উপস্থিতি কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *