পাথেয় ডেস্ক : (লুনি ৬ আগস্ট): আগামী ১৫ আগস্ট রাজস্থান রাজ্যের শহর লুনি’তে জমিয়তে উলামা হিন্দের বিশাল সমাবেশ অনুষ্ঠান উপলক্ষে সোমবার ৬ আগস্ট লুনি’র উলুনগর দারুল উলুম সাবিলুস সালাম মাদরাসায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাজস্থানের শহরের লুনি জমিয়তে উলামা হিন্দের কোষাধ্যক্ষ মাওলানা কারী ফয়জুদ্দীন আরেফ বলেন, বর্তমানে যেভাবে মুসলমানদের হয়রান ও পেরেশানি করা হচ্ছে তা অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয়। এসব কিছু সরকার, ক্ষমতাসীনদের একটি ঘৃণ্য চক্রান্ত, তারা কখনো মাদরাসার দুর্নাম করছে, কখনো মুসলমানদের দেশপ্রেমের উপর প্রশ্ন তুলছে, কখনো আবার ‘বন্দে মা তারাম’র ‘ মতো নাপাক ও ঘৃণিত গানকে পাঠে বাধ্য করা হয়।
জমিয়তে উলামা হিন্দ ‘লুনি’ গত একবছর যাবৎ বিভিন্ন সময় আলাদাভাবে আকাবির উলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা ও স্বাধীনতা সংগ্রামে তাদের আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করে আসছে। যাতে বর্তমান ও অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তাদের পূর্ববর্তী বীর পূর্বপুরুষদের আত্মদানকে ভুলে না যায়।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : আখবারে মাশরেকি
সম্পাদনা : মাসউদুল কাদির


