মুন্সীগঞ্জ প্রতিনিধি ● আগামীদিনে জাতীয় পার্টি ৩শ’ আসনে নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলা ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট মোড়ে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, আপনাদের সামনে জাতীয় পার্টি ছাড়া কোন বিকল্প নেই। দেশকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে হবে। আমরা এবার জোট করব না দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামকে পছন্দ করেন। পরিস্থিতির কারণে যদি জোটও করি তবে এই মুন্সীগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম থাকবে। পথসভায় বিশেষ অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু হয়েছে। এরশাদ ছিলেন সফল রাষ্ট্রপতি, তিনি জনগণের চাওয়া কি তা বোঝেন।


