পাথেয় রিপোর্ট : জামিআতুল ইসলাহ বেলঙ্কা-ইছাপশরের খতমে বুখারীর সর্বশেষ দরস দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এসময় সমবেত হন হাজার হাজার আলেমউলামা ও সাধারণ জনগণ।
হাওরসংলগ্ন এ মাদরাসাটি কিশোরগঞ্জে যথেষ্ট সুনামের সঙ্গে দরস ও তাদরিসের কাজের আঞ্জাম দিচ্ছে। আল্লামা মাসঊদ আগত সব মানুষের উদ্দেশে বলেন, বুখারী শরিফের খতমের পর আল্লাহ তাআলা দুআ কবূল করেন। নবীজীর এতগুলো হাদিস পাঠ অনেক বড় বিষয়। আমাদের জীবনে তা পাথেয় হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের তাড়াইলের জামিয়াতুল ইসলাহর বুখারী শরীফের শেষ দারস প্রদানকালে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
এসময় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজধানীর রামপুরা দারুল উলূমের মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি আবদুল কাইউম খান, প্রিন্সিপাল মাওলানা সাঈদ নিজামী, মাওলানা ফয়জুদ্দীন প্রমুখ।


