জামিআ ইকরার ইফতেতাহি অনুষ্ঠিত

জামিআ ইকরার ইফতেতাহি অনুষ্ঠিত

জামিআ ইকরার ইফতেতাহি অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিঁলগাও চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের ১৪৪১-৪২ হিজরী শিক্ষাবর্ষের বরকতময় ইফতেতাহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ইকরা মিলনায়তনে জামিআর রঈস ও সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ এ বরকতময় ইফতেতাহ করেন।

ইফতেতাহি দারসে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিয়া ইকরার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না, মুফতী ফয়জুল্লাহ আমান কাসেমী, মুফতী সাইফুল ইসলাম, মুফতী হামীদুর রহমান, মুফতী মুহাম্মদুল্লাহ ইয়াহইয়া, মুফতী আমিনুর রহমান কাসেমী, মুফতী রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নসিহত ও দিক নির্দেশনা দিয়ে থাকেন।

এছাড়াও ইফতেতাহি দারসে উপস্থিত ছিলেন জামিয়া ইকরার সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা ইসমাইল হুসাইন, মাওলানা আবু সালেহ প্রমুখ।

এরআগে ১৭ জুন বুধবার বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে লডডাউনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে জামিআ ইকরা বাংলাদেশের প্রথম ইফতেতাহি দারস দিয়েছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *