জাহাঙ্গীর আলমের নগর পিতা হওয়ার পেছনে আল্লামা শফীর দুআ

জাহাঙ্গীর আলমের নগর পিতা হওয়ার পেছনে আল্লামা শফীর দুআ

পাথেয় রিপোর্ট : গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করার পেছনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর দুআ রয়েছে বলে দাবি করেছে তরুণ আলেমদের একটা শ্রেণি। তারা সোশ্যাল মাধ্যমে এসব কথা প্রচার করছেন বলে জানা গেছে।

02
আল্লামা আহমদ শফীর নিবিড় ভালোবাসায় সিক্ত গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম

নাম প্রকাশ না করার শর্তে এক তরুণ আলেম পাথেয় টোয়েন্টি ফোরকে পাঠানো ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে বলেন, ১১ মে ২০১৮ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম নিজ গাড়ীতে করে হেফাজতে ইসলামের আমির ও কওমি মাদ্রাসার চেয়ারম্যান আল্লামা আহমদ শফিকে শাহাজালাল বিমানবন্দরে নিয়ে যান। বেফাক চেয়ারম্যানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমনের আগে জাহাঙ্গীর আলমের জন্য দোআ করেন।

প্রসঙ্গত, গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে সিটি নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হচ্ছে। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এই ফলাফল ঘোষণা করছেন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এই নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল ৪২৫টি। এর মধ্যে অনিয়মের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। স্থগিত ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৯৫৯।

নির্বাচন কমিশন সচিব বলেন, কমিশন ভোটে বিন্দুমাত্র অনিয়ম বরদাস্ত করেনি। কমিশনের নির্দেশেই অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বিন্দুমাত্র অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনের রিটানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, তিনি ১৪টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে সবগুলো কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

01
আল্লামা আহমদ শফীর হুইল চেয়ারের পেছনে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *