জীবন উৎসর্গ করে দিয়েছি বাংলার মানুষের জন্য

জীবন উৎসর্গ করে দিয়েছি বাংলার মানুষের জন্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরগুনায় উন্নয়ন প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরগুনার বিভিন্ন উপজেলার ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরগুনায় প্রধানমন্ত্রীর আগমন এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বরগুনার তালতলীতে শনিবার জনসভার আয়োজন করা হয়।

পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকাল সাড়ে ৩টায় আকাশপথে বরগুনায় গিয়ে সমাবেশে অংশ নেন।

তালতলীতে জনসভায় বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আমার জীবন উৎসর্গ করে দিয়েছি বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলার মানুষের উন্নত জীবন দেয়া এটাই আমার কাম্য। এই দেশকে নিয়েই আমার স্বপ্ন। একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে আমাদের এই বাংলাদেশ। বার বার মৃত্যুর মুখামুখি হয়েছি। ২১ আগস্ট খুনি খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল। আইভী রহমানসহ ২৪ জনকে হত্যা করেছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।

এই সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনই দেশ উন্নত হয়েছে। যখনই আমরা ক্ষমতায় এসেছি। তখনই বাংলার মানুষের দুঃখ-দুর্দশা লাগবে কাজ করেছি। দক্ষিণাঞ্চল ছিল অবহেলিত। ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলের উন্নয়ন করেছি। প্রথম যখন এসেছি কথন এই তালতলীতে একটি বিল্ডিং ছিল। বরগুনা মানুষের জন্য আমি উপহার নিয়ে এসেছি। প্রত্যেক উপজেলা বহুতল ভবন করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার বাবা এ দেশ স্বাধীন করেছে। তিনি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করেছেন। আমার বাবা চেয়েছেন এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক। আমিও বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।মানুষ সুন্দর থাকবে যেটা ছিল আমার বাবার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছি।

বরগুনা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. গোলাম সরোয়ার টুকুর উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, সাবেক চিপ হুইপ আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *