ডিএসসিসির অভিযানে মসজিদ উচ্ছেদের প্রতিবাদ

ডিএসসিসির অভিযানে মসজিদ উচ্ছেদের প্রতিবাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকমঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে মসজিদ ভাঙার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ধানমন্ডি ওয়েল ফেয়ার সমিতি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ধানমন্ডির বিভিন্ন মসজিদ কমিটি ও মুত্তয়াল্লিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয় বলে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

সভায় বক্তারা বলেন, ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদটি গত ২ ফেব্রুয়ারি সকালে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ডিএসসিসি। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী ব্যথিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সারা দেশে মসজিদ নির্মাণ করে চলেছেন। সেসব মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান নয়, হাজার বছরের ইসলামি ঐতিহ্য অনুসারে সেসব মসজিদকে ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা হচ্ছে। বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। সরকার যেখানে মুসল্লিদের জন্য মসজিদ নির্মাণ করছে, সেখানে বিকল্প কোনও ব্যবস্থা না করেই ডিএসসিসি মসজিদ ভেঙে চলছে। আমরা আহ্বান করবো সিটি করপোরেশন যেন জমি উদ্ধারের নামে তার এই কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

ডিএসসিসি মসজিদ ভাঙার যে লীলাখেলায় নেমেছে তা বন্ধ না করলে এর প্রতিবাদ রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও সভায় হুঁশিয়ারি প্রদান করা হয়।

তবে এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

আরো দেখুনঃ

তাড়াইলে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমার তারিখ পেছাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *