ডেমরা ইমাম ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
পাথেয় রিপোর্ট : ডেমরার ঐতিহ্যবাহী সংগঠন “ডেমরা ইমাম ঐক্য পরিষদ”-এর কাউন্সিল সোমবার সকাল আটটায় সারুলিয়া বায়তুন নুর জামে মসজিদে, সংগঠনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম আজমীর সভাপতিত্বে মুফতি সালমান সাকির পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রায় দেড়শতাধিক আলেম-উলামা ও পীর-মাশেয়েখদের উপস্থিতিতে দ্বি-বার্ষিক এ কাউন্সিলে আগামী (২০১৯-২০২১) সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নরাইবাগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মনজুরুল ইসলাম কাসিমী, কাউন্সিল বাস্তবায়নে প্রধান পরিচালক ছিলেন জামিয়া নিজামিয়া মাদরাসার পরিচালক, মাওলানা নেছার আহমাদ মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া বাইতুন নুর জামে মসজিদের সম্মানিত খতীব হাফেজ মাওলানা দীন ইসলাম সাহেব, জামিয়া কারীমিয়া দারুল উলুম বামৈল-এর নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল কাদির কারিমী সাহেব ও মুফতি মোস্তাক আহমাদ খাঁন আলাপুরী সাহেব।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মুফতি সালমান সাকী, মুফতি কাওছার বাঙ্গালী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা এমদাদুল হক্ব মাওলানা শাব্বির আহমাদ, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আব্দুর রহিম হাবীবী, মুফতি মাকসুদুর রহমান ফরিদী, মুফতি শওকাত উসমান, মুফতি ফায়সাল মাহমুদ, মুফতি এস.এম. দীন ইসলাম, মুফতি মাহবুবুর রহমান মাহমুদী, মুফতি হাদীসুর রহমান প্রমুখ।
উক্ত কাউন্সিলে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। সভার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সভাপতি হিসেবে মুফতি আজহারুল ইসলাম আজমী, সেক্রেটারি হিসেবে মুফতি মাহবুবুর রহমান জিহাদী নির্বাচিত হন।
অবশেষে দুয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


