তবে কী আমরা মরীচিকার পেছনেই ছুটছি?

তবে কী আমরা মরীচিকার পেছনেই ছুটছি?

নুরুল ইসলাম শ্রীপুরী : দেশের স্বনামধন্য আলেম মাওলানা আব্দুল মালিক । মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকার আমিনুত্তালিম। ২০০৫ সাল থেকে আলকাউসার নামে একটি ইসলামী ভাবধারার মাসিক পত্রিকার তত্বাবধান করে আসছেন তিনি। পড়াশোনা করেছেন পাকিস্তান ও সোদি আরবে। ৯৬-এ দেশে ফিরে কাজ শুরু করেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে অভিনব কিছু তাহকিক প্রকাশ করে ধীরে ধীরে সবার নজর কাড়তে সক্ষম হন তিনি। মানুষের ভুল ধরে ধরে রচনা করেছেন ‘প্রচলিত ভুল’। তবে সম্প্রতি মাওলানা সা’দের বিরুদ্ধে এক অডিও ফতোয়ায় নিজেও জড়িয়ে পড়েছেন মারাত্মক কিছু ভুল ও অসঙ্গতিতে। প্রবাদে আছে, মানুষ মাত্রই ভুল, সেটা হওয়াটা স্বাভাবিক।

হযরতের প্রতি কল্যাণকামিতার মানসে ৩:৫০ মিনিটের সে অডিও বার্তার অসঙ্গতিগুলো তুলে ধরছি। অডিও বার্তায় আমরা কয়েক ধরনের অসঙ্গতি পেয়েছি। কিছু কিছু তো মারত্মক অসঙ্গতি যা ‘মুজাদ্দিদে ইলম’ এর ক্ষেত্রে মেনে নেওয়া যায় না। প্রথমত লাহজা বা উচ্চারণরীতিগত অসঙ্গতির বিষেয়টি এড়িয়ে যাচ্ছি। উচ্চারণগত জড়তা যা একজন দাঈর জন্য নিন্দনীয় সে বিষয়টি নিয়েও কথা বলার দরকার নেই। গলতে ফাহেশ বা মারত্মক অসঙ্গতিগুলোই কেবল এখানে তুলে ধরার চেষ্টা করছি।

১. নাহবী অসঙ্গতি : মুয়ান্নাছ  এর জায়গায় মুযাক্কার বলা: অডিওটির ১মিনিট ৭ সেকেন্ডে বলা হয়েছে-

لي كلمة موجزة إليكم ..إلي حضراتكم وهو..

এরকম সহজ ভুল নাহবেমীর জামাতের ছাত্ররাও সাধারণত করে না। অথচ একজন ‘মুজাদ্দিদে ইলম’ এমন ভুল কীভাবে করতে পারলেন।

আরও পড়ুন : ‘মাওলানা আবদুল মালেক সাহেবের ফাতওয়া তাবলীগী শালিসি বোর্ডের খেলাফ’

২. নাহবি অসঙ্গতি: ১ মিনিট ৪৪ সেকেন্ডে বলা হয়েছে

أن الشيخ خرج عن منهاج المسلوك الذي سلك عليه أكابر التبليغ… ‌আমরা দেখতে পাচ্ছি منهاج المسلوك -এর মধ্যে তা’রীফের পরিবর্তে তানকির শব্দের মারত্মক ভুল প্রয়োগ।

৩.  নাহবী অসঙ্গতি: سلك শব্দের ভুল ব্যবহার। শব্দটি صلة ছাড়া ব্যবহার হয়। অথচ তিনি সেখানেعلي একটি صلة জুড়ে দিয়েছেন। যার আরবী ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তিনি এই ভুল করতে পারেন না। আশ্চর্য হই, ‘আল মাদখাল’ এর মতো গ্রন্থ তিনি কীভাবে লিখলেন। অবশ্য ‘ইকতিবাসে’র ক্ষেত্রে ভুল কমই হয়।

চলুন سلك শব্দের ব্যবহার বিখ্যাত আরবী অভিধানগুলো থেকে জেনে আসি। লিসানুল আরবে এসেছে-

سلك. السلوك مصدر سلك طريقا؛ وسلك المكان سلكا وسلوكا وسلكه غيره..الخ

মুখতারুস সীহাহ অভিধানে আছে-

سلك الطريق إذا ذهب فيه وبابه دخله

দেখতে পাচ্ছি سلك শব্দটি কোন প্রকার অব্যয়ের সাহায্য ছাড়া সরাসরি মাফউলের সাথে ব্যাবহার হয়েছে। এক নং অসঙ্গতির ক্ষেত্রে টেনেটুনে তাবিল করা গেলেও এখানে পুরোই মাঠে মারা যাবে সব তাবিল। আসলে ছাত্ররা আমদের থেকে কী শিখবে?

এই বাক্যেই আরেকটা মহা অসঙ্গতি দেখুন- ২:৩০ মিনিট কথা শুরু হয়েছিল তাতে বলা হয়েছে, ‘আনাল আবদুজ জঈফ… শেষে এসে বলা হচ্ছে ‘নাহনু লা নুজাওইযু’ ওয়াহেদ মুতালাল্লিম থেকে জমা মুতাকাল্লিমের দিকে গমন। এখানে ‘ইলতিফাত’ এর নিয়ম হওয়ার কোন সুযোগ নেই। বালাগাতের কিতাবগুলোতে এ ধরনের কোন নজির নেই।

‘ইলতেফাতের’ সংজ্ঞা দেখুন-

هو أن ينتقل كل من التكلم والخطاب والغيبة مطلقا إلي الآخر. (شرح الكافية البديعية في علوم البلاغة ومحاسن البديع لصفي الدين الحلي ..) وقد ينقل كل من الحكاية والخطاب والغيبة إلي موضع الآخر، ويسمي ذلك التفاتا… (المصباح في المعاني والبيان والبديع لبدر الدين بن مالك الشهير بابن الناظم)

উপরের দুটি কিতাবের সংজ্ঞার দ্বারা এ কথা স্পষ্ট হয়ে গেলো যে, ওয়াহেদ মুতাকাল্লিম থেকে জমা’ মুতাকাল্লিমের দিকে প্রত্যাগমন ইলতিফাতের কোন আওতায় পড়ে না। আরো কয়েকটি কিতাব থেকে দেখে নিতে পারেন।

১. العلم الخفاق من علم الإشتقاق المؤلف: محمد صديق حسن خان.

২. كتاب البديع (البديع في البديع) المؤلف: عبد الله بن المعتز

৩.  عروس الأفراح في شرح تلخيص المفتاح المؤلف: بهاء الدين السبكي

শেষকথা,  মাওলানা আব্দুল মালিক সাহেব এমন প্রথিতযশা আলেম হয়ে এত সামান্য সামান্য বিষয়ে এমন মারাত্মক ভুল করে বসবেন এটা আসলেই দুঃখজনক। মাদরাসার উঠতি বয়সি একটি ছেলে যখন তার এমন ভুলগুলো দেখবে আমাদের বড়দের ইলমের প্রতি তাদের কী আস্থা জন্মাবে? এখনো সময় আছে আমরা সতর্ক হই। কার পেছনে ছুটছি? তবে কী আমরা মরীচিকার পেছনেই ছুটছি?

আরও পড়ুন :  দেওবন্দ ও আকাবীরে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দিলেন মাওলানা আব্দুল মালেক

লেখক : তরুণ লেখক ও গবেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *