পাথেয় টোয়েন্টিফোর ডটকম: শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. এর আহ্বানে আয়োজিত তাড়াইল ইসলাহী ইজতিমার আর মাত্র এক দিন বাকি। আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী’২৪ তিনদিন ব্যাপী এই ইজতিমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাড়াইল ইজতিমা বাস্তবায়ন কমিটি প্রধান জানাশীনে শাইখুল ইসলাম, মাওলানা সদরুদ্দীন মাকনুন হাফিজাহুল্লাহ।
তিনি বলেন, ‘এবার লক্ষাধিক মানুষের থাকার জন্য সুবিশাল সামিয়ানা, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যাবস্থা করা হচ্ছে। মহিলাদের জন্য থাকছে শরঈ পর্দার সাথে ভিন্ন প্যান্ডেল। জরুরী প্রয়জনে থাকছে মেডিকেল টিম ও এম্বুলেন্সের ব্যাবস্থা।’
প্রতিবারের মতো এবারও দেশ বিদেশ থেকে প্রখ্যাত উলামা মাশায়েখগণ এতে উপস্থিত হবেন এবং বয়ান করবেন। তাদের মধ্যে, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থ্যা আল খায়ের ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী রহ. এর উত্তরসূরী ইমাম কাসেম রশিদ আহমাদ দামাত বারাকাতুহুম, দারুল উলুম দেওবন্দ এর হাদীস বিভাগের মুশরিফ মুফতি আব্দুল্লাহ মারুফী , ভারতের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আমরুহা মাদরাসার’ সদরুল মুদাররিস, আওলাদে রাসূল মাওলানা কারী আফফান মনসুরপুরী দামাত বারাকাতুহুম। দিল্লীর জামি’আ সাইয়্যিদুল মাদারিস এর মুহতামিম, বিশিষ্ট মুফাসসিরে কুর’আন ও সুবক্তা, জুলফিকার আলী নকশবন্দী আল মুজাদ্দেদী দামাত বারাকাতুহুম এর অন্যতম খলীফা শায়েখ আনিস আহমাদ আযাদ বিলগ্রামী।
উল্লেখ্য যে, প্রায় দেড় যুগ ধরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলঙ্কা গ্রামে প্রতি বছর শীত মৌসুমো এই গাঁয়েরই সন্তান বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা ফরীদ মাসঊদ দা. এর আহ্বানে অনুষ্ঠিত হয়ে আসছে এই ইসিলাহী ইজতিমা।
ইজতিমাকে সাফল্যমণ্ডিত করার জন্য দেশবাসীকে সবাধন্ধব উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইজতিমার প্রধান ব্যাবস্থাপক, জানেশিনে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ মাওলানা সদরুদ্দীন মাকনুন।


