তারা পায়ে হাঁটবেন ১৫০ কিলোমিটার

তারা পায়ে হাঁটবেন ১৫০ কিলোমিটার

তারা পায়ে হাঁটবেন ১৫০ কিলোমিটার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: স্বাস্থ্য সচেতনতার অনেক বড় একটি সূত্র হাঁটা। তারা পায়ে হাঁটবেন ১৫০ কিলোমিটার। বিস্ময়কর হলেও সত্য যে এক কঠিন একটা পায়ে হাঁটার ভ্রমণ করে দেশের মানুষকে অন্তত একটা বার্তা দিচ্ছেন তারা। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের চার রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তারা সিলেটের চুনারুঘাট থেকে জৈন্তাপুর পর্যন্ত হাঁটবেন।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ তার কার্যালয়ে পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে তারা সিলেটের উদ্দেশে রওনা দেন। চার সদস্যের এই দলে রয়েছেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রাজিব হোসেন, রোভার মো. আসাদুল্লাহ, রোভার শহিদুল ইসলাম শান্ত, রোভার জুয়েল মৃধা।

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’, ‘বাল্যবিবাহ রোধ করি, মাদককে না বলি’, ‘নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান-সম্বলিত ব্যাজ ধারণ করে তারা হাঁটছেন।

যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে, সাধারণ জনগণের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে বাল্যবিবাহ রোধ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রচারণা চালাবেন।

উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *