দারুল উলূম দেওবন্দের মজলিসে শূরার বাজেট সম্মেলন সম্পন্ন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মজলিসে শূরার ছয়দিন ব্যাপী বাজেট সম্মেলন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
ভারতের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ছয় (০৬) দিনব্যাপী মজলিশে শূরার সম্মলন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শেষ হয়।কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছায় শূরা সদস্যদের মতামত নিয়ে উক্ত বৈঠক বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত জারি রাখা হয়।দারুল উলুম দেওবন্দের শূরার ছয়দিন ব্যাপী চলা সম্মলনে অধিকাংশ শূরা সদস্য উপস্থিত থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়াও শূরা সম্মলনে নতুন তিনজন শূরা সদস্য অন্তর্ভুক্তির ঘোষণাও বাস্তবায়িত হয়।
সম্মলনের দ্বিতীয় দিন প্রত্যেক শুবার রিপোর্ট নেওয়া হয় এবং তৃতীয় দিনে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলে তা বিলম্বিত হয়।পরে একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে মধ্যরাত পর্যন্ত বিলম্ব হয়।সাধারণভাবে দুইদিন তিনটি পর্যায়ে মজলিশে শূরার সম্মেলন যথেষ্ট ছিলো। ছয়দিনব্যাপী সম্মেলনে কয়েকটি পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়াও, বিশেষভাবে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দেওয়া হয়।
যেহেতু তখন দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে এসব সিদ্ধান্তের কোন নোটিশ দেওয়া হয়নি তাই এখন পর্যন্ত সম্মলনে গৃহীত সকল সিদ্ধান্ত অস্পষ্ট রয়ে গেছে।কিন্তু, বলা হয়েছে যে বিগত বছরের ন্যায় চলতি বছরের সম্মেলনেও ইদারার মধ্যে কিছু কমতি করা হয়েছে। যেহেতু বিগত বছর প্রায় শতাধিক বিষয়ে সিদ্ধান্ত হয়।এসময় প্রায় শতাধিক সিদ্ধান্তের সংবাদ পাওয়া যায়। লাইব্রেরি ও পাঠ্যতালিকাও পরিবর্তনের সিদ্ধান্ত হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য পৃথক কমিটি গঠন করা হয়।তিনজন নতুন শূরা সদস্য নির্বাচনও সম্পন্ন হয়। নতুন শূরা সদস্যগণ হলেন, মাজাহেরে উলুম সাহরানপুর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুহাম্মদ আক্বিল, মাওলানা হাবীব বান্ধবী এবং মুফতি শফিক আহমদ বেঙ্গালুরু।
এছাড়াও সম্মলনে শূরা সদস্যগণ শতাধিক শিক্ষার্থী ও ১২ জন উস্তাদের সাথে মতবিনিময় করেন।
উক্ত সম্মলনে ভারতীয় পার্লামেন্টের মেম্বার মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা গোলাম মুহাম্মদ বোস্তানবী, মাওলানা আব্দুল আলীম ফারুকী, মাওলানা ইশতিয়াক আহমদ, মাওলানা মালিক ইবরাহিম, মাওলানা হাকিম কালিমুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরি, মুফতি আহমদ খানপুরী, মাওলানা আনওয়ারুর রহমান, মাওলানা আনজার হুসাইন মিয়া দেওবন্দী, মাওলানা মাহমুদ রাজস্থানী, মুফতি নেজামুদ্দীন, মাওলানা আব্দুস সামাদ ও দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ও সদরুল মুদারসিস মাওলানা সাঈদ আহমদ পালনপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুবাদ ও গ্রন্থনা : আহমাদ কাশফী
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লী


