দূষণমুক্ত স্মার্ট ওয়ার্ড গড়তে চান হাজী মুহাম্মাদ ইবরাহীম
মানসুর আহমদ সাকী :: পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: একজন কাউন্সিলর যখন জনগণের হক পরিপূর্ণ আদায় করতে পারেনি বলে নির্বাচনের মাঠ থেকে নিজেকে দূরে রাখেন আর বলেন আমি পরিপূর্ণ হক আদায় করতে না পারলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আচ্ছা বলুনতো এমন কাউন্সিলর কি কল্পনা করা যায় বর্তমান সময়? যিনি জনগণের হক নিয়ে ভাবেন! আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে ভয়ে নিজেকে সংকুচিত করে রাখেন?
বর্তমান সময় যখন একেক জন কাউন্সিলর দুর্নীতি আর টেন্ডারবাজীতে ব্যস্ত, চাঁদাবাজী, সন্ত্রাসী, রাহাজানীতে এলাকাকে ত্রাসের রাজত্ব কায়েম করে রাখে, আর এই সময় সমাজের ত্রাণকর্তা, খোদাভীতি, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যান আমাদের আপনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর গরীবের বন্ধু হাজী মুহাম্মদ ইবরাহীম।
আমার দেখা এই প্রথম কোন প্রার্থী নির্বাচন করবে না বলে ঘোষণা দিলেও জনগণ এসে অনশন করে প্রার্থীকে নির্বাচনের ময়দানে নিয়ে আসেন এটা এক নজীরবীহিন ঘটনা। জনগণের একই কথা হাজী মুহাম্মাদ ইবরাহীম গত ৮ মাসে এলাকার উন্নয়নে যে ভূমিকা রেখেছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
হাজী মুহাম্মাদ ইবরাহীম তার বক্তব্যে বলেন, আমি আপনাদের হক পরিপূর্ণ আদায় করতে পারিনি তাই আল্লাহর কাছে কি জবাব দিবো সে ভয়ে সিদ্ধান্ত নিতে পারিনি, নির্বাচব করবো কি করবো না।
আপনাদের দাবি এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করবো, ইনশাআল্লাহ।।
আশা করি আপনারা আমার পাশে থাকবেন
হাজী মুহাম্মাদ ইবরাহীম এর ভিশন দূষণমুক্ত স্মার্ট ওয়ার্ড উপহার দেয়া।


