দেশে ইসলামী হুকুমত ও সাহাবা আদর্শ বাস্তবায়ন চান বাবুনগরী

দেশে ইসলামী হুকুমত ও সাহাবা আদর্শ বাস্তবায়ন চান বাবুনগরী

দেশে ইসলামী হুকুমত ও সাহাবা আদর্শ বাস্তবায়ন চান বাবুনগরী

নোয়াখালীতে মারকাযুস সাহাবায় শানে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেন, ইসলামী হুকুমত ও সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন ছাড়া কোনো রাষ্ট্রে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, এমনকি সাহাবিদের অনুসরণ না করলে মুসলিম রাষ্ট্রের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং সর্বস্তরের তৌহিদি জনতাকে সাহাবিওয়ালা জিবন গঠন করতে হবে, তাদের জিবন থেকে শিক্ষা অর্জন করতে হবে, নিজেদের মোধ্যে ত্যাগ ও কুরবানীর অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আদর্শিক, আধ্যাত্মিক ও সামাজিক, গুণাবলী অর্জন করার পাশাপাশি নীতি নৈতিকতাও অর্জন করতে হবে।

মারকাযুস সাহাবা বাংলাদেশ নোয়াখালী জেলার উদ্যোগে সোনাইমুড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলনে তিনি একথা বলেন।

মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর, ঢাকা পারটেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল জোন জামে মসজিদের খতীব মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাযেমে দারুল ইকামা আল্লামা মনিরউদ্দীন উসমানী নকশবন্দী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সায়িদ, মাওলানা হাফেজ শরীফ উল্লাহ তারেকী, মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী, মাওলানা আবু তাহের আল মাদানি, মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদি, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী প্রমুখ।

মাওলানা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, বর্তমানে আমাদেরকে ইসলামি হুকুমত ও সাহাবিওয়ালা জিন্দেগির বিপরীতে ধর্মনিরপেক্ষতাবাদ শিক্ষা দেওয়া হচ্ছে অথচ এ ধর্মনিরপেক্ষতাবাদ শব্দটি একটি ধোঁকাবাজি শব্দ। ধর্মনিরপেক্ষতাবাদের ভিতর রয়েছে পুরোপুরি ধোঁকা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের নামে প্রতিনিয়ত মুসলিমদেরকে হত্যা ও নির্যাতন প্রত্যক্ষ করছে সারা পৃথিবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *