নজরুল। আশরাফুল মান্নান

নজরুল। আশরাফুল মান্নান

নজরুল । আশরাফুল মান্নান

নজরুল–
তুমি যদি ইহকালে থাকতে
সবাইকে কড়া স্বরে ডাকতে
দুর্নীতি চলে কতো দেখতে
প্রতিবাদী লেখা সব লেখতে।

ফসলের দাম নেই আজকে
হেলা করে শ্রমিকের কাজকে
তুমি যদি আজো বেঁচে রইতে
নিপীড়ন দেখে কিগো সইতে ?

নজরুল–
দেশে গণ অধিকার খর্ব
ম্লান হলো এ জাতির গর্ব
জুতাচোর ভোটচোর বাড়ছে
বিপদের সীমা ক্রমে ছাড়ছে।

গুম- খুন উৎকোচ চলছে
সন্ত্রাসে ভয়ে জাতি টলছে
অবিচার কতো যদি দেখতে
মুক্তির গান তুমি লেখতে।

নজরুল–্
কবিদের চোখগুলো অন্ধ
বিবেকের দ্বার রাখে বন্ধ
এই জাতি হাড়েহাড়ে বুঝছে
তোমাকেই বরে বারে খুঁজছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *