আন্তর্জাতিক ডেস্ক ● সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম প্রেমের নতুন রহস্য উন্মোচিত হয়েছে। জানা গেছে, ১৯৮৬ সালে শিলা মিয়োশি জাগের নামে এক নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওবামা। গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে ডেভিড জে গ্যারোর লেখা বই রাইজিং স্টারের পর্যালোচনায় এই তথ্য সামনে এসেছে।বলা হয়েছে, ওবামার প্রথম প্রেম জাগের ডাচ ও জাপানি বংশোদ্ভূত। ওই সময় ওবামার ভালোবাসা প্রত্যাখ্যানের কারণ জাগেরের মা।
তিনি বলেছিলেন, জাগের এখন খুবই ছোট। তখন জাগেরের বয়স ছিল ২৩ ও ওবামার ২৫। জাগের গ্যারোকে বলেন, প্রস্তাব প্রত্যাখ্যানের পর ওবামা আরও বেশি উচ্চাভিলাষী হয়ে উঠে। বইটির তথ্য অনুযায়ী জাগের বলেন, আমাদের সম্পর্কের এক বছরের মধ্যে ১৯৮৭ সালে ওবামা কম্যুনিটি সংগঠক কিসেবে সভাপতি হওয়ার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে জাগের ওভারলিন কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন।
গ্যারো তার বইয়ে আরও লিখেছেন, শিকাগো আইন সংস্থার কর্মকা-ের জন্য ওবামা হার্ভার্ড ল স্কুলে গেলে সেখানে মিশেল রবিনসনের সঙ্গে দেখা হয়ে যায় তার। মিশেলের সঙ্গে ওবামার সম্পর্কের গভীরতা সত্ত্বেও ১৯৯০-৯১ একাডেমিক বছরে ওবামা জাগেরের সঙ্গে অনিয়মিতভাবে দেখা করতেন। জাগের বলেন, এখন আমার সেই সময়টার জন্য অত্যন্ত খারাপ লাগে।


