পরাজয় নেই এই জেহাদে : ফরীদ উদ্দীন মাসঊদ

পরাজয় নেই এই জেহাদে : ফরীদ উদ্দীন মাসঊদ

পরাজয় নেই এই জেহাদে : ফরীদ উদ্দীন মাসঊদ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামদ ও সালাতের পর-

প্রিয় মিল্লাতে ইসলামিয়া। আজ সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ ও মিল্লাতে ইসলামিয়ার বড়ই দুর্দিন। পৃথিবীব্যাপী বাতিল ও শয়তানি শক্তিসমূহ এক হয়ে এই উম্মতকে ধ্বংস করতে উদ্যত। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, চীন রাশিয়া সর্বত্রই একই চিত্র। উইঘুর মুসলিমদের আজ উহ্ করারও অধিকার নেই। মিয়ানমারের মুসলমানদের আজ দুর্বিষহ জীবন-যাপন করতে হচ্ছে। ভারতে মুসলমানদের পিঠিয়ে মারা হচ্ছে। সিরিয়া, ইরাক, লিবিয়া আজ ধ্বংসপ্রাপ্ত। পাশ্চাত্যে ইসলামওফোবিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ধর্মীয় স্থানসমূহ পর্যন্ত আক্রমণের শিকার। মুসলিম হিসেবে জীবন-যাপন ক্রমেই দুষ্কর হয়ে উঠছে।

এই ভীষণ দুরবস্থায়ও আজ আমরা বোধহীন চেতনাহীন। আল্লাহর দিকে ফিরে আসার কোন লক্ষণ নেই। আমরা আল্লাহর নাফরমানি এবং পাপ পঙ্কিলতায় নিমজ্জিত। ধর্ষণ, দুর্নীতি, অন্যায়, অবিচার, লোভ, সবই আমাদের মাঝে বিদ্যমান।

পরস্পরের অনৈক্য মারাত্মক বিপর্যয়ের রূপ ধারণ করেছে আজ।

দুয়ারে দাঁড়িয়ে দুশমন, আর আমরা আছি নিজেরা নিজেরা মারামারি হানাহানিতে। মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণকামীতার আবহ আজ বিনষ্ট।

হে মুসলিম উম্মাহ

আল্লাহ আমাদের ডাকছেন। আইসো, আইসো, আমার কাছেই আইসো। এখানেই তোমাদের নাজাত ও মুক্তি। এখন কি সময় হয়নি আমাদের, আল্লাহর কাছে ফিরে আসার। তওবা করে আল্লাহর রহমতের দিকে ফিরে আসার। এই অবজ্ঞা আর কতদিন আর কতকাল! সময় তো হাতে নেই বেশি। এখনও জাগলে না, এখনও বুজলে না?

সর্বত্র আল্লাহর কালিমা বুলন্দ করার লক্ষ্যে, আল্লাহর আওয়াজ সমুচ্চ রাখার নিমিত্যে, দাওয়াত ও সৎ পথে আহ্বান, তালিম, শিক্ষা ও প্রশিক্ষণ, তাযকিয়া, আত্মশুদ্ধি ও জীবন পরিশুদ্ধি, রুহানী মোড়কে নিজেকে আবৃত্ত করে, পারস্পরিক হানাহানি ভুলে, ঐক্যবদ্ধ হয়ে আসতে হবে এগিয়ে।

মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং কল্যাণকামীতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে, হিকমাহ, ওয়া মাওইজাতিল হাসানাহ, প্রজ্ঞা এবং সুন্দর উপদেশাবলীর অস্ত্রে সুসজ্জিত হয়ে মাকারিমে আখলাক এবং সুমহান চরিত্র মাধুরীর বর্মে আচ্ছাদিত হয়ে, নৈতিক, সামাজিক ও ঈমানী তাগিদের আবহে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সব অকল্যাণ ও তাগুদি শক্তির বিরুদ্ধে, আপসহীন।

হে উম্মতে মুসলিমা

‘ইন্নি লাকুম নাসিহুন আমিন’। আমি একজন বিশ্বস্ত কল্যাণকামী, মঙ্গলাকাঙ্ক্ষী। নেক এবং এক হওয়ার কোন বিকল্প নেই এই মুহূর্তে। আসুন, এক এবং নেক হয়ে অগ্রসর হই আল্লাহর রাহে।

সমাজবদলের কারিগর আপনিই। বিজয় সুনিশ্চিত, দেরী নয় আর। সময় যে বয়ে যায়। কোন পরাজয়, কোন অসফলতা নেই এই পথে। এই জিহাদের সামনেই জান্নাত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব। নুসরত ও সাহায্য আল্লাহর। বিজয় সমাগত ঐ। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *