প্রস্তুত জামিআ ইকরার খতমে বুখারী মঞ্চ

প্রস্তুত জামিআ ইকরার খতমে বুখারী মঞ্চ

পাথেয় রিপোর্ট : রাজধানীর খিলগাঁও জামিআ ইকরা বাংলাদেশ মাদরাসার পবিত্র খতমে বুখারীর মঞ্চ রেডি। এ বছর যারা দাওরায়ে হাদীস সমাপন করেছেন তাদের মনে এই মঞ্চ ঘিরে শুরু হয়েছে অনেক রকম কৌতূহল। কারণ এই মঞ্চেই কওমী মাদরাসার সর্বশেষ সম্মানীয় পাগড়িটি প্রদান করা হবে। তিল তিল করে মনের কোণে পুষে রাখা সেই আশার তৃপ্তির বাস্তবতা মিলবে এই মঞ্চেই। এখানে পদচিহ্ন রাখার স্বপ্ন দেখে প্রতিটি কওমী শিক্ষার্থী।

জামিআ ইকরা দাওরায়ে হাদীসের শিক্ষার্থী শেখ মাহমুদুল ইসলাম মিজু পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, ‘প্রথম বর্ষ থেকে আমি জামিআ ইকরা পড়ালেখা করছি। ইকরায় ভর্তি হয়ে আমার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়েছে। পেয়েছি ইলমের সাধনায় নিজেকে বিলিয়ে দেয়ার শক্তি। অজানাকে জানার প্রবল ইচ্ছে আমাকে বঞ্চিত করেছে মায়ের আদর মাখা শাসন, বাবার স্নেহমাখা সান্নিধ্য আর ভাই বোনের ভালোবাসা থেকে। কিন্তু পেয়েছি শিক্ষকদের সাথে পিতা পুত্রের নিষ্কলুস একটি সম্পর্ক। যেমন পেয়েছি শাসন, তেমন পেয়েছি অকৃত্রিম স্নেহ মমতা আর গভীর ভালোবাসা। কোরআন হাদীসের জ্ঞান আর নববী আদর্শে মানুষ হয়ে গড়ে উঠার প্রেরণা৷ শায়েখ হিসাবে পেয়েছি সফল এক ব্যক্তি। সফল ব্যক্তিত্বগনের অনন্য এক কারিগর আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-কে। যিনি হলেন নিজের যুগকে ছড়িয়ে যাওয়া একজন মানুষ৷ সময়ে তটে আপন মহিমায় উন্নীত বিশাল মহিরুহ৷’

শিক্ষার্থী মাহমুদ বলেন, ’আলহামদুলিল্লাহ, আমি এ বছর জামিআ ইকরা বাংলাদেশ থেকে দাওরায়ে হাদীসের সমাপন করছি। আমাকে এই মঞ্চে পাগড়ি দেয়া হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি।’

২৮ মার্চ বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ মাদরাসার দাওরায়ে হাদীসের সমাপনী, পুরস্কার বিতরণী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ সবাইকে খতমে বুখারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বলেন, মহান আল্লাহর অশেষ করুণায় দেশের প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশ এর উদ্যোগ এ ১৪৩৯-৪০ হিজরি মুতাবিক ২০১৯ সাল শিক্ষাবর্ষ খতমে বুখারী ও শিক্ষাসমাপনী পুরস্কার বিতরণ উপলক্ষে ২৮ মার্চ বৃহস্পতিবার বাদ আসর থেকে এশা পর্যন্ত এক দুআ মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত। বাদ মাগরিব বুখারী শরীফের শেষ দারস প্রদান করে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা মাসঊদ মুনাজাত করবেন ইনশাআল্লাহ। মুনাজাতে হাজির হওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *