প্রেমিকের সাথে ঝগড়া, প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের সাথে ঝগড়া, প্রেমিকার আত্মহত্যা

পাথেয় রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের সাথে ঝগড়ার পর অভিমান করে প্রেমিকা মৌসুমি খাতুন নামে এক ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে ও নন্দলালপুর ওয়ারেছিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী মৌসুমি খাতুন (১৪) পাশের বাড়ির মানিকের ছেলে আলামিনের সাথে ঝগড়া হয়। পরে মৌসুমি বাাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয়। মৌসুমির মা অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঘরের ধরনার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ফাঁস থেকে মৌসুমিকে নামিয়ে ডাক্তারের কাছে নেওয়ার পথেই মারা যায় সে। এ ঘটনার খবর পেয়ে এদিন বিকেল সাড়ে ৩টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের স্বজনা জানান, আলামিনের সাথে মৌসুমির প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ আলামিনকেও আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ওসি (অপারেশন) আসলাম আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মৌসুমি প্রেমিকের সাথে ঝগড়া করে অভিমানে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *