বরিশালে বন্ধুকে পুড়িয়ে হত্যার চেষ্টা বন্ধুদের

বরিশালে বন্ধুকে পুড়িয়ে হত্যার চেষ্টা বন্ধুদের

পাথেয় রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় শনিবার এক স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বন্ধুদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক এমএ আজাদ জানান, তার শরীরের ২৩ ভাগ পুড়ে গেছে। এ অবস্থায় রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

মো. মাহফুজ (১৩) ঐ এলাকার কাশেম ঢালী ছেলে এবং স্থানীয় বকশির চর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।

দগ্ধ ছাত্রের স্বজনরা জানান, মোবাইল কেনা বাবদ ৬০০ টাকা নিয়ে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাহফুজ স্থানীয় একটি দোকানে বসা ছিল। এ সময় তার বন্ধু বাপ্পী তাকে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করেছিল তাদের আরেক বন্ধু তামিম। কথাবার্তার এক পর্যায়ে মাহফুজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *