পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা একাডেমির জনসংযোগ শাখার কর্মকর্তা কবি পিয়াস মজিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে শামসুজ্জামান খানের সঙ্গে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে বাংলা একাডেমি পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদসহ আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
তার নিজ জেলা মানিকগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।


