বামরা লেজুরবৃত্তি করে রঙিন ফানুস দেখছে : আল্লামা মাসঊদ

বামরা লেজুরবৃত্তি করে রঙিন ফানুস দেখছে : আল্লামা মাসঊদ

বাম সাম্প্রদায়িক নেতা রাশেদ খান মেনন

বামরা লেজুরবৃত্তি করে রঙিন ফানুস দেখছে : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : বাংলাদেশের বামরা গণতন্ত্রের তল্পিবাহক দাবি বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, লেজুরবৃত্তি করে এরা রঙিন ফানুস দেখছে।  ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে আলোচনায় আসায় ব্যর্থ চেষ্টা করছে। মুখে সাম্রারাজ্যবাদবিরোধী বুলি থাকলেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্রারাজ্যবাদিদেরই খুশি করতে চাইছে।

সাম্প্রদায়িক বিষবৃক্ষের বিরুদ্ধে ইসলামের অবস্থান উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, জাতীয় সংসদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন কওমী মাদরাসাকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে বক্তব্য দিয়ে তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। কওমী মাদরাসা এ দেশে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো শিক্ষাব্যবস্থা নয়। সরকারি দান অনুদান ছাড়া এ দেশের একটি মাত্র শিক্ষাব্যবস্থা কওমী মাদরাসা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত মানুষ গঠনে অবদান রেখে চলেছে।

মসজিদ, মাদরাসা, ইসলাম ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে না  বলেও তিনি মন্তব্য করেন।

০৮ মার্চ ২০১৯ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

বামদের সংযত হওয়ার আহ্বন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, অলি আল্লাহ, গাউস-কুতুব ও ইসলামের জন্য অতীব উর্বর এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে রঙ ছড়িয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। কওমী মাদরাসা ও আল্লামা শফীর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে আর ভুল বোঝানোর সুযোগ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন ইসলামকে নিয়ে গর্ব করে। সুতরাং তাওবা করে ফিরে আসুন ইসলামের ছায়াতলে।

কুরআনের ছায়াতলে পৃথিবীর সব মানুষেরই অবস্থান গ্রহণের সুযোগ আছে দাবি করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইসলাম উদারতার জয়গান গায়। কুরআনের শাশ^ত সুন্দর আশ্রয়ে পৃথিবীর যে কোনো এসে আশ্রয় নিতে পারে। ইসলামকে এড়িয়ে বিশ^ই চলতে পারছে না। বাংলাদেশেও কুরআন-সুন্নাহকে এড়িয়ে বামদের এই রঙিন স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

সংসদ সদস্য রাশেদ খান মেননের এই অযাচিত বক্তব্যের কারণে দেশের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় কেউ নেবে না জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেশের শান্তি বিঘিœত করার জন্যই একশ্রেণির বামেরা সত্য ও সুন্দরের পথ ইসলামের গায়ে কালিমা লেপনের চেষ্টা করছে।

আল্লামা মাসঊদ বামপন্থীদের ইসলামের শাশ^ত সৌন্দর্য্যরে দিকে, শিকড়ের দিকে ফিরে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *