বিএনপি নেতা ফজলুল হক মিলন গ্রেফতার

বিএনপি নেতা ফজলুল হক মিলন গ্রেফতার

পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে।

ফজলুল হক মিলন জেলা বিএনপির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার ( ১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালিয়েছিল পুলিশ। গ্রেফতার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি। তিনি গাজীপুর-৫ আসনের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গাজীপুরের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *