বিশ্বজুড়ে আরশাদ মাদানীর জন্য প্রার্থনা

পাথেয় টোযেন্টিফোর ডটকম : শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামা হিন্দের সভাপতি, রাবেতায়ে আলম আল-ইসলামির অন্যতম সদস্য আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

হামারা সমাজ সূত্রে জানা যায়, ভারতে দিল্লির মেওয়াতের জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা মুহাম্মদ খালেদ কাসেমী বলেছেন, মুটোফোনে আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জানানো হয়েছে, মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর সুস্থতার জন্য বিশ্বজুড়ে দুআ ও প্রার্থনা হচ্ছে। তিনি বলেন, যারা মাওলানা মাদানীর সুস্থতার জন্য প্রার্থনা করছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন।

মাওলানা খালেদ কাসেমী বলেন, ভারতের প্রত্যেকটা দ্বীনি মাদরাসা, মক্তব এবং মসজিদে মাওলানা আরশাদ মাদানীর সুস্থতার জন্য দুআ করা হয়েছে। মেওয়াত, পাঞ্জাব, লাখনৌ, পাটনা আরো অনেক জায়গা থেকে জানানো হয়েছে জমিয়তে উলামা হিন্দের জেলা অফিসগুলোতে বড় আকারে দুআ আয়োজন করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দিল্লির মেওয়াতে জমিয়তে উলামা হিন্দের অফিসে মাওলানা আরশাদ মাদানীর জন্য দুআর মজলিসে এসব কথা বলেছেন মেওয়াতের জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা খালেদ কাসেমী।

মাওলানা খালেদ কাসেমী বলেন, মেওয়াতে মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর শারীরিক সুস্থতার জন্য কুরআন খতম, দরূদ শরীফ, জিকির-আজকার করে বিশেষ মুনাজাত করা হয়েছে। মুনাজাতে বিশেষভাবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামা হিন্দ ভারতে সুবাহ-এর সভাপতি মাওলানা মুহাম্মদ হারুন কাসেমী, সুবাহ-এর জেনারেল সেক্রেটারি মাওলানা শওকত আলী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা রশিদ আহমদ কাসেমী, মাওলানা মুহাম্মদ রেজওয়ান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা হাকিম উদ্দিন, মাওলানা আশরাফ আলী, মাওলানা দাউদ কাসেমী, মাওলানা নাসিম কাসেমী, মুফতি মুহাম্মদ লোকমান কাসেমী, মাওলানা নুরুদ্দীন কাসেমী, মাওলানা ঈবরাহিম কাসেমী প্রমুখ।

এদিকে মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর সুস্থতার জন্য বাংলাদেশের বিভিন্ন মাদরাসা ও মসজিদে দুআ করা হয়েছে। রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছিল।

এছাড়া মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর অসুস্থতায় সারাদেশে সকলের কাছে দুআর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। সোস্যাল মিডিয়া ও সমাজিক যোগযোগ মাধ্যমে অনেকেই মাওলানা আরশাদ মাদানীর সুস্থতার জন্য দুআর আহ্বান জানিয়েছেন।

গ্রন্থনা ও অনুবাদ : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : হামারা সমাজ, দিল্লী,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *