ভিডিও বার্তায় আত্মশুদ্ধির উপায় জানালেন ইমাম কাসেম

ভিডিও বার্তায় আত্মশুদ্ধির উপায় জানালেন ইমাম কাসেম

ভিডিও বার্তায় আত্মশুদ্ধির উপায় জানালেন ইমাম কাসেম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাড়াইলের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা করোনারভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এবার উপস্থিত হতে পারেননি হযরত কাসেম নানুতবী (রহ.) এর বংশধর, ইকরা টিভি ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইমাম কাসেম রশিদ আহম্মদ।

তবে শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ এশা তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে ইজতেমায় অংশ গ্রহণ করেন এবং ইসলাহী বয়ান করেন। আত্মশুদ্ধি লাভের চার পদ্ধতি বর্ণনা করে ইমাম কাসেম বলেন, চার পদ্ধতিতে মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারে। এক. ওলিআল্লাহর সুহবত। দুই. বন্ধুবান্ধবদের সহযোগিতা। তিন. শত্রুর সাহায‌্যে ও চার. মুহাসাবাতুন নাফস বা নিজের আমলের হিসাব নেওয়া।

নিজেদের আত্মশুদ্ধি লাভ করতে হবে জানিয়ে ইমাম কাসেম বলেন, আমরা ইসলাহী ইজতেমায় এসেছি। ইসলাহ লাভের অর্থ তিনটি। এক. ভালো জিনিসকে আরও ভালো করে তোলা। দুই. ভালোর মধ্যে খারাপের অনুপ্রবেশ থেকে বাঁচিয়ে রাখা। তিন. খারাপ হয়ে যাওয়া জিনিসকে ভালো করে তোলা।

আরও পড়ুন: তাড়াইলের ইজতেমা আমলের, ওয়াজের নয় : আল্লামা মাসঊদ

জিকির প্রতি গুরুত্বারোপ করে আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে।

‘জবানের সাথে সাথে অন্তরও যেন জিকির করে’ এমনটি উল্লেখ করে ইমাম কাসেম বলেন, শুধু মুখে মুখে জিকির করলে হবে না, মুখে সাথে সাথে অন্তর দিয়েও জিকির করতে হবে। হৃদয়ে অনুভব করতে হবে।

ইসলাহী ইজতেমায় আগত মুসল্লিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

মাওলানা ইমাম কাসেম রশিদ আহম্মদের বয়ানের পর ইজতেমায় আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *