মন্ত্রিসভায় গণমাধ্যমের ৭ মালিক

মন্ত্রিসভায় গণমাধ্যমের ৭ মালিক

মন্ত্রিসভায় গণমাধ্যমের ৭ মালিক

পাথেয় রিপোর্ট : রোববার মন্ত্রী পরিষদ ঘোষণায় যাদের নাম মন্ত্রিসভায় থাকছে তাদের মধ্যে সাতজনই বর্তমান পরিচালিত সাত গণমাধ্যমের মালিক। কেউ প্রিন্ট পত্রিকা, কেউ টেলিভিশন, কেউ অনলাইন পত্রিকার মালিক। এদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রবিবার দুপুরের পর মন্ত্রণালয়সহ ঘোষণা করা হয়েছে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের তালিকা।

শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হন। তিনি পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। আজকের দর্পন নামে একটি দৈনিকের কর্ণধার তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তাজুল ইসলাম। তিনি কুমিল্লা-৯ আসন থেকে জয়ী হন। মো. তাজুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ এর কর্ণধার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত হন। তিনি একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্ণধার। তার মালিকানায় রয়েছে জিটিভি, সারাবাংলা (অনলাইন পত্রিকা), দৈনিক সারাবাংলা (প্রকাশিতব্য)।

প্রতিমন্ত্রী হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত হন। তার মালিকানায় রংধনু নামে একটি টিভি অনুমোদন পেয়েছে।

দূরন্ত টিভির মালিকানায় রয়েছেন মো: শাহরিয়ায় আলম। তিনি প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাজশাহীর-৬ আসন থেকে তিনি নির্বাচিত হন।

প্রতিমন্ত্রী হিসেবে কামাল আহমেদ মজুমদার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার মালিকানায় রয়েছে মোহনা টিভি। কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ থেকে জয়ী হন।

এছাড়া মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হন। তার মালিকানায় রয়েছে বিজয় টিভি।

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জনকে উপমন্ত্রী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *