মসজিদে প্রবেশ করতে পাঁচ আদব মনে রাখুন : আল্লামা মাসঊদ

মসজিদে প্রবেশ করতে পাঁচ আদব মনে রাখুন : আল্লামা মাসঊদ

মসজিদে প্রবেশ করতে পাঁচ আদব মনে রাখুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার আগে সুসজ্জিত হয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মুসল্লি সবসময় মসজিদে আসার আগেই বাসা থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে আসতে হবে। তাহলেই পূর্ণ সওয়াব লাভ করা যাবে।

আল্লামা মাসঊদ বলেন, মসজিদ পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা এবং আল্লাহ তা‌আলার সবচেয়ে প্রিয় স্থান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবনিকৃষ্ট জায়গা।

ঘর থেকে যে মুসল্লি প্রস্তুতি নিয়ে মসজিদের উদ্দেশে বের হয় তাকে আল্লাহ তাআলা কদমে কদমে সওয়াব দেন বলে জানান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, পথে পথেও দুআ পড়তে হবে আল্লাহুম্মাজআল ফি কালবি নূরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর ২০১৯) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মসজিদে প্রবেশ করেই তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে। আবূ কাতাদা সালামী রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাকাত সালাত আদায় করে নেয়।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ মসজিদে প্রবেশের আদব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, মসজিদে প্রবেশের পাঁচ আদব। ০১. বিসমিল্লাহ পড়তে হবে। ০২. দরূদ শরিফ পড়তে হবে। ০৩. ইতেকাফের নিয়ত করতে হবে। ০৪. ডান কদমে প্রবেশ করতে হবে। ০৫. দুআ পড়তে হবে।

এর আগের এক জুমায় সাহাবায়ে কেরামের বিয়ে শাদি পর্যন্ত মসজিদে হতো উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সব সুন্দর কাজই মসজিদে বসে করতেন সাহাবায়ে কেরাম। মসজিদ থেকেই দেশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়েও ঘোষণা আসতো। কিন্তু আজকে আমরা সুন্দর কাজগুলো মসজিদে করি না। মসজিদে বসে করি গীবত। কে কার বিরুদ্ধে কত কথা বলতে পারবো তা নিয়ে আমাদের প্রতিযোগিতা।

আফসোসের বিষয় হলো, আজকে মুসলমান মসজিদে বসেও গীবত চর্চা শুরু করে দিয়েছে। গীবত তো কোত্থাও করা ঠিক নয়। গীবত থেকে বাঁচতে পারলে সমাজের নানা রকম হানাহানি কমে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *