মার্জিত ফ্যাশনে প্রাধান্য পাচ্ছে হিজাব

মার্জিত ফ্যাশনে প্রাধান্য পাচ্ছে হিজাব

পাথেয় ডেস্ক : চলছে পবিত্র রমজান মাস। রমজান মাস ছাড়াও বর্তমান সময়ে ফ্যাশনে তরুণীদের মনে বেশ জায়গা করে নিয়েছে হিজাব। এটাকে বিভিন্ন স্টাইলে মাথায় পেঁচিয়ে নিচ্ছেন বিভিন্ন দেশের তরুণীরা। স্কার্ফ ছাড়াও জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়েও সহজেই হিজাব বানানো যায়। রমজান সিয়াম সাধনার মাস। এ মাসে আমাদের অনেক বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। তাই আপনি যদি চান বা পছন্দ করেন তাহলে এবার রোজার ফ্যাশনে হিজাবকে প্রাধান্য দিতে পারেন।

সালোয়ার কামিজের সঙ্গে অতিরিক্ত কিছু পোশাক পরে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। যারা হিজাব পরা শুরু করেছেন তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। এজন্য অনেক মেয়ে সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাকে হিজাব হিসেবে ব্যবহার করেন।

যারা হিজাব পরেন প্রতিদিনকার হিজাবের স্টাইল হিসেবে শুধু একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময় সাপেক্ষ এবং সহজও বটে। জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস-

১. হিজাব পরার আগে অবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের সুযোগ পাবে।

২. যারা নতুন হিজাব করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্নভাবে অনুশীলন করুন। দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।

৩. বাইরে যাওয়ার সময় ঝটপট হিজাব পরতে হাতের কাছে বিভিন্ন সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন।

৪. যারা নতুন পরা শুরু করেছেন, হয়তো বা প্রথম প্রথম বেশ গরম লাগতে পারে। এতে অধৈর্য হবেন না। সময়ের সঙ্গে সঙ্গে গরম ভাবও কমে যাবে।

৫. ছোট চুলগুলোকে সামলাতে হিজাবের নিচে ইনার ক্যাপ ব্যবহার করুন। এতে বেশি গরম মনে হলে নিজেই পছন্দমতো সুতির কাপড় কিনে বানিয়ে নিতে পারেন।

৬. খুব বেশি পাতলা জর্জেট বা সার্টিনের কাপড় ব্যবহার করবেন না। কারণ, খুব পাতলা হিজাব দেখতে শোভন লাগে না। আর সার্টিনের হিজাবে অনেক গরম লাগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *